77 : 1
وَٱلْمُرْسَلَـٰتِ عُرْفًا
কসম কল্যাণের উদ্দেশ্যে প্রেরিত বাতাসের,
77 : 2
فَٱلْعَـٰصِفَـٰتِ عَصْفًا
আর প্রচন্ড বেগে প্রবাহিত ঝঞ্ঝার।
77 : 3
وَٱلنَّـٰشِرَٰتِ نَشْرًا
কসম মেঘমালা ও বৃষ্টি বিক্ষিপ্তকারী বায়ুর,
77 : 4
فَٱلْفَـٰرِقَـٰتِ فَرْقًا
আর সুস্পষ্টরূপে পার্থক্যকারীর (আল-কুরআনের আয়াতের)।
77 : 5
فَٱلْمُلْقِيَـٰتِ ذِكْرًا
অতঃপর কসম, উপদেশগ্রন্থ আনয়নকারী (ফেরেশতাদের),
77 : 6
عُذْرًا أَوْ نُذْرًا
অজুহাত দূরকারী ও সতর্ককারী।
77 : 7
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌ
তোমাদেরকে যা কিছুর ওয়াদা দেয়া হয়েছে তা অবশ্যই ঘটবে।
77 : 8
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ
যখন তারকারাজি আলোহীন হবে,
77 : 9
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ
আর আকাশ বিদীর্ণ হবে,
77 : 10
وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ
আর যখন পাহাড়গুলি চূর্ণবিচূর্ণ হবে,
77 : 11
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ
আর যখন রাসূলদেরকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে;
77 : 12
لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ
কোন্ দিনের জন্য এসব স্থগিত করা হয়েছিল?
77 : 13
لِيَوْمِ ٱلْفَصْلِ
বিচার দিনের জন্য।
77 : 14
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ
আর কিসে তোমাকে জানাবে বিচার দিবস কী?
77 : 15
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
77 : 16
أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ
আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
77 : 17
ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْـَٔاخِرِينَ
তারপর পরবর্তীদেরকে তাদের অনুসারী বানাই।
77 : 18
كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ
অপরাধীদের সাথে আমি এমনই করে থাকি।
77 : 19
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!
77 : 20
أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍ مَّهِينٍ
আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি দিয়ে সৃষ্টি করিনি?
77 : 21
فَجَعَلْنَـٰهُ فِى قَرَارٍ مَّكِينٍ
অতঃপর তা আমি রেখেছি সুরক্ষিত আধারে
77 : 22
إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ
একটি নির্দিষ্ট সময় পর্যন্ত।
77 : 23
فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَـٰدِرُونَ
অতঃপর আমি পরিমাপ করেছি। আর আমিই উত্তম পরিমাপকারী।
77 : 24
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
77 : 25
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا
আমি কি ভূমিকে ধারণকারী বানাইনি
77 : 26
أَحْيَآءً وَأَمْوَٰتًا
জীবিত ও মৃতদেরকে?
77 : 27
وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَـٰمِخَـٰتٍ وَأَسْقَيْنَـٰكُم مَّآءً فُرَاتًا
আর এখানে স্থাপন করেছি সুদৃঢ় ও সুউচ্চ পর্বত এবং তোমাদেরকে পান করিয়েছি সুপেয় পানি।
77 : 28
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
77 : 29
ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
(তাদেরকে বলা হবে), তোমরা যা অস্বীকার করতে সেদিকে গমন কর।
77 : 30
ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّ ذِى ثَلَـٰثِ شُعَبٍ
যাও তিন শাখা বিশিষ্ট আগুনের ছায়ায়,
77 : 31
لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ
যা ছায়াদানকারী নয় এবং তা জাহান্নামের জ্বলন্ত অগ্নিশিখার মোকাবেলায় কোন কাজেও আসবে না।
77 : 32
إِنَّهَا تَرْمِى بِشَرَرٍ كَٱلْقَصْرِ
নিশ্চয় তা (জাহান্নাম) ছড়াবে প্রাসাদসম স্ফুলিঙ্গ।
77 : 33
كَأَنَّهُۥ جِمَـٰلَتٌ صُفْرٌ
তা যেন হলুদ উষ্ট্রী।
77 : 34
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
77 : 35
هَـٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ
এটা এমন দিন যেদিন তারা কথা বলবে না।
77 : 36
وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ
আর তাদেরকে অজুহাত পেশ করার অনুমতিও দেয়া হবে না ।
77 : 37
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!
77 : 38
هَـٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ۖ جَمَعْنَـٰكُمْ وَٱلْأَوَّلِينَ
এটি ফয়সালার দিন; তোমাদেরকে ও পূর্ববর্তীদেরকে আমি একত্র করেছি।
77 : 39
فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ
তোমাদের কোন কৌশল থাকলে আমার বিরুদ্ধে প্রয়োগ কর।
77 : 40
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
77 : 41
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَـٰلٍ وَعُيُونٍ
নিশ্চয় মুত্তাকীরা থাকবে ছায়া ও ঝর্ণাবহুল স্থানে,
77 : 42
وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ
আর নিজদের বাসনানুযায়ী ফলমূল-এর মধ্যে।
77 : 43
كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
(তাদেরকে বলা হবে) ‘তোমরা যে আমল করতে তার প্রতিদানস্বরূপ তৃপ্তির সাথে পানাহার কর;
77 : 44
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
সৎকর্মশীলদের আমরা এমন-ই প্রতিদান দিয়ে থাকি।
77 : 45
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
77 : 46
كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ
(হে কাফিররা!) তোমরা আহার কর এবং ভোগ কর ক্ষণকাল; নিশ্চয় তোমরা অপরাধী।
77 : 47
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!
77 : 48
وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ
তাদেরকে যখন বলা হয় ‘রুকূ‘ কর,’ তখন তারা রুকূ‘ করত না।
77 : 49
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
77 : 50
فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ
সুতরাং কুরআনের পরিবর্তে আর কোন্ বাণীর প্রতি তারা ঈমান আনবে?