107 : 1
أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ
তুমি কি তাকে দেখেছ, যে হিসাব-প্রতিদানকে অস্বীকার করে?
★
107 : 2
فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ
সে-ই ইয়াতীমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়,
★
107 : 3
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ
আর মিসকীনকে খাদ্যদানে উৎসাহ দেয় না।
★
107 : 4
فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ
অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ,
★
107 : 5
ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ
যারা নিজদের সালাতে অমনোযোগী,
★
107 : 6
ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ
যারা লোক দেখানোর জন্য তা করে,
★
107 : 7
وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ
এবং ছোট-খাট গৃহসামগ্রী* দানে নিষেধ করে।
*ماعون গৃহস্থালীর ছোট-খাট সামগ্রী। যেমন, পানি, লবণ, দিয়াশলাই, বালতি ইত্যাদি।
★